বগুড়া সদর উপজেলা
রমজানের শুরুতে তাপদাহে অতিষ্ঠ বগুড়ার মানুষ

বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহিত হচ্ছে। রমজানের শুরুতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকাল ৯টা হতে পরবর্তী ২৪ঘন্টার জন্য,দেশের উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বয়ে চলেছে।
এছাড়াও আরো তিন থেকে চারদিন এরকম তাপদাহের আশংকা রয়েছে।
বগুড়াসহ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মূলত লঘুচাপের ফলে এমনটা হচ্ছে এছাড়াও এ মাসের ২৬ তারিখ হতে ৩রা জুনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আবারো ঘূর্ণিঝড়ের আশংকা করা যাচ্ছে।



