বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে ট্রাক হেলপার নিহত

শুক্রবার বিকালে বগুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া দমকা ঝড়ে বিভিন্ন স্থানে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। বগুড়া সদরে ট্রাকের উপর গাছ ভেঙ্গে পড়ে এক ট্রাক হেলপারের খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে শহরতলীর শ্যামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক হেলপারের নাম শহীদুল ইসলাম (৩৩) ।সে সাবগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার বাবার নাম জানা যায়নি।

বগুড়া পুলিশের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জ মহাস্থান বন্দর থেকে একটি ধানবোঝাই ট্রাক ঢাকা মুখী রওনা হয়। ট্রাকটি সোয়া ৫টার দিকে ২য় বাইবাস সড়ক দিয়ে যাবার সময় শ্যামবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে। এসময় দমকা ঝড়ে রাস্তার পাশের একটি গাছ ট্রাকের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই শহীদুলের মৃত্যু হয়।এ ব্যপারে বিস্তারিত জানা যায় ।


এদিকে ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । ঝড়ে বাড়ী ঘড় ,শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা লন্ডভন্ড হয়ে যায় । এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
সূত্র-আমাদের সময় ডট কম

এই বিভাগের অন্য খবর

Back to top button