উপজেলাকাহালু উপজেলা

কাহালুতে সেমাই কারখানায় ১ লক্ষ টাকা জরিমানা

বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহারে ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ব্যবহার না করা এবং অস্বস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় উক্ত কারখানার মালিক সাজ্জাদ হোসেনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্যবৃন্দ।

এছাড়াও উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামে সরকারি খাস জমি হতে অবৈধ্য ভাবে মাটি কাটায় ভুলু (৫০) কে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ডাদেশ দেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button