ধুনট উপজেলা

ধুনটে দেশীয় অস্ত্রসহ ২ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নিমগাছি ইউয়িনের নাংলু হঠাৎপাড়া এলাকায় জুয়াড় আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন –
রায়হান আলী (৩০) ধুনট উপজেলার বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে ও উকিল হোসেন (৩৪) গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৮-১০ যুবক জুয়াড় আসর বসায়। খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রায়হান ও উকিল ধরা পড়ে। তাদের কাছ থেকে চারটি হাঁসুয়া ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।

এসআই আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইনে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জুয়াড় আসর থেকে দুই জুয়াড়িকে আটকের করে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button