ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ১৫ মামলার আসামী মাদকসহ গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিটল সরকার (৪৩) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিটল সরকার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া উত্তরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাত ৯টার দিকে উপজেলার আড়কাটিয়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে তাকে ২০৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বিটুল সরকার পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের ৮ জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে ধুনট থানায় ১৪টি এবং শাহাজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে। কিন্ত গ্রেপ্তারের পর কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিটল সরকার থানার তালিকাভুক্ত মাদক কারবারি। গাঁজা সহ আটকের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় তাকে গ্রেপ্তরার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button