ধুনট উপজেলা
ধুনটে ১৫ আগস্ট স্মরণে কুলি শ্রমিকদের দোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ১৫ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের জন্য বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন তাদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান আলী।
এসময় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সুলতান মাহমুদ, ধুনট হাটের ইজারাদার জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ পাখী, নুরনবী আকন্দ, ঠিকাদার আব্দুল মোমিন সোহেল, ব্যবসায়ী আলহাজ¦ শামসুল হক ও সোহাগ মিয়া প্রমুখ।



