ধুনটে জাতীয় শোক দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার এ অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও ধুনট শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কিডনী ও লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ২২জন ব্যক্তিকে জনপ্রতি ৫০হাজার টাকার চেক প্রদান এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ৮জন ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ প্রদান ও এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।



