ধুনট উপজেলা
ধুনটে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলায় মরহুম আলহাজ্ব জাহিদুল ইসলাম খান আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৬ দলের অংশ গ্রহনে এ নকআউক টুর্নামেন্ট আয়োজন করেছে ধুনট ফুটবল একাডেমী।
শুক্রবার বিকেল ৫টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আলী আজগর মান্নান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, নাজনীল নাহার, আল মাসুদ, জহুরুল ইসলাম ওহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, শিক্ষক হাসান খসরু খান ও ছাত্রলীগ নেতা সাকিব শাহরিয়ার খান বিজয় প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় এলাঙ্গী ফুটবল একাদশ ও কাজিপুর ফুটবল একাদশ।



