ধুনট উপজেলা

বগুড়ায় নেশাজাতীয় ওষুধ বিক্রি, গ্রেফতার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৯০ পিস বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম হায়দার বাবু (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ধুনট শহরের ওষুধপট্টি এলাকার সিনহা ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, সিনহা ফার্মেসী থেকে দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করা হচ্ছে। সীমান্ত এলাকা বেনাপোল থেকে ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করছিলেন তিনি। মাদকসেবীদের কাছে প্রতিটি ট্যাবলেট ১৬০ টাকা থেকে ১৮০টাকায় বিক্রি করা হতো।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৪৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button