দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।
নিহত উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আবদুল মোমিন (২)।
বুধবার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কায়সার আলীর জানান, সকালে মজিবরের পরিবারের সদস্যরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে শিশু আবদুল মোমিন বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে লাশ ভেসে ওঠে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ




