দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বগুড়ায় ট্রাকচাপায় মিরাজুল ইসলাম(৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত মিরাজুল দুপচাঁচিয়া উপজেলার করমপুর এলাকার আজিজার রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাহালুর মুরইল এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, মিরাজুল বগুড়া থেকে দুপচাঁচিয়ার যাবার পথিমধ্যে মুরইল বাসস্ট্যান্ডের একটি তেল পাম্বের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ভ্যান নিয়ে পড়ে গেলে পিছনে থাকা দুপচাঁচিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু মিরাজুল।
ওসি আমবার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ



