
শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরো রমজান মাস সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
তথ্যসূত্র: ইত্তেফাক



