প্রধান খবরশিক্ষা

আবারো বাড়ছে স্কুল-কলেজের চলমান ছুটি

স্কুল-কলেজের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বাড়নো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেয়া হয়।

বুধবার শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরো কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে।’

দীপু মনি বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান আগামী ৬ ফেব্রুয়ারির পরও বন্ধ থাকবে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দৈনিক সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা জানান, সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ শতাংশ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় এনেছে সরকর। বর্তমানে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button