শিক্ষা
প্রধান খবর

অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার নতুন সূচি প্রকাশ

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে।

মাউশির আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি সংশোধন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, পরীক্ষাগুলো ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষার সময় কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাচ্ছে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। তাদের দ্রুত নতুন সূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের নতুন পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button