প্রধান খবরশিক্ষা
করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র আজ শনিবার, ১৮ জুন এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ মন্ত্রীর শরীরে থাকায় তাঁর করোনা শনাক্তকরন পরীক্ষা করা হয়। শনাক্তকরন পরীক্ষায় শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিগত কিছুদিন ধরে আবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু বাড়ছে দেশে। আক্রান্তদের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছেন
