বিশ্ববিদ্যালয়শিক্ষা
ঢাবি’র ‘ঘ’ ইউনিটে পাশ ৮.৫৮ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে আট দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবছর ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক শতাংশ ৫৮। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‘ঘ’ ইউনিটে মোট আসন এক হাজার ৩৩৬টি।
এসএ
