শিক্ষা
প্রধান খবর

সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

স্কুলমুখী করতে পাইলট প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালমুখী করতে সাড়ে ৩ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এ বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বুধবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর সফলতার ভিত্তিতে ভবিষ্যতে কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button