নির্বাচন
প্রধান খবর

প্রবাসী ভোট: ২১ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

বিভিন্ন দেশ থেকে পাঠানো ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে-

  • ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন
  • ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন
  • ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন
  • এর মধ্য থেকেই ২১ হাজার ৫০৮টি ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে

মোট নিবন্ধিত ভোটার

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন

সময়সীমা নিয়ে সতর্কতা

ইসি আরও জানিয়েছে, সব পোস্টাল ব্যালট অবশ্যই ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালটই গ্রহণযোগ্য হবে না এবং সেগুলো বাতিল বলে গণ্য হবে

প্রবাসীদের অংশগ্রহণে এবারের নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাকে ইসি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button