নির্বাচন
প্রধান খবর

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্দেশনা দিল নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনের স্বার্থে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই বিধিনিষেধ কঠোরভাবে মানা হবে বলেও জানানো হয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button