নির্বাচন
প্রধান খবর

নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির প্রস্তুত করা চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চমক ও ভরাডুবি

প্রতিবেদন অনুযায়ী, শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩.০৫ শতাংশ ভোট পেয়ে আলোচনায় এসেছে।
অন্যদিকে এইচ এম এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ১৯৯টি আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পেয়েছে মাত্র ০.৮৯ শতাংশ ভোট।
স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে পেয়েছেন ৫.৭৯ শতাংশ ভোট।

এর আগে ইসি জানিয়েছিল, নির্বাচন ও গণভোটে মোট ৫৯.৪৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

তিন আসনে ফল ঘোষণা হয়নি

সব আসনে ফল ঘোষণা সম্ভব হয়নি। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ওই দুই আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

অন্যান্য দলের প্রাপ্ত ভোট

ইসির প্রতিবেদনে আরও যে চিত্র উঠে এসেছে-

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ – ২.৭০%
  • বাংলাদেশ খেলাফত মজলিশ – ২.০৯%
  • খেলাফত মজলিস – ০.৭৬%
  • জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – ০.৪৭%
  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) – ০.৩৫%
  • গণঅধিকার পরিষদ – ০.৩৩%
  • আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – ০.২৮%

অন্যান্য দল

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি – ০.১৭%
  • গণফোরাম – ০.০১%
  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – ০.১৪%
  • গণসংহতি আন্দোলন — ০.১৪%
  • ইসলামী ফ্রন্ট বাংলাদেশ – ০.০৮%
  • বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) – ০.০৫%
  • জনতার দল – ০.০৫%
  • জাতীয় পার্টি (জেপি) – ০.০৪%
  • বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি – ০.০৪%
  • বাংলাদেশ সুপ্রিম পার্টি – ০.০৪%
  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – ০.০৪%

আরও যেসব দল ভোট পেয়েছে

  • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ – ০.০৩%
  • জাকের পার্টি – ০.০২%
  • জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি – ০.০২%
  • বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ – ০.০২%
  • বাংলাদেশ রিপাবলিকান পার্টি – ০.০২%
  • বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী – ০.০২%

নগণ্য ভোটপ্রাপ্ত দল

০.০১ শতাংশ করে ভোট পেয়েছে=
আমজনতার দল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

শূন্য ভোট

ইসির তথ্যে উল্লেখ করা হয়েছে, ইসলামিক ঐক্য, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কোনো ভোট পায়নি (০%)। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল এবং বাংলাদেশ সমঅধিকার পার্টিও (বিইপি) শূন্য ভোট পেয়েছে।

দলভিত্তিক এই ভোটের হার এখন সম্ভাব্য উচ্চকক্ষ গঠন ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের অন্য খবর

Back to top button