নির্বাচন

দলগুলো চাইলে ইভিএম যাচাই করে দেখতে পারবে: সিইসি

দেশের রাজনৈতিক দলগুলো তাদের কারিগরি টিম পাঠিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন যাচাই-বাছাই করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার ‘ইভিএম’-এর বিষয়ে বিস্তারিত জানতে এ সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো বলেন, ইভিএম নিয়ে প্রযুক্তিবিদরা বলেছেন ম্যানুপুলেট করার সুযোগ নেই। তবুও আমরা এই মেশিনের (ইভিএম) ব্যাপারে উনাদের বক্তব্যের পর কোনো কিছু বলতে চাচ্ছি না। এই মেশিনের বিষয়ে আরো কয়েকটি মিটিং করব। সেখানে রাজনৈতিক দলগুলোকেও ডাকা হবে।

সিইসি বলেন, আমার কিন্তু আস্থা রাখতে হবে ওইসব মানুষের ওপর যারা এই জিনিসগুলো বোঝেন, যারা প্রোডাক্টগুলো তৈরি করেছেন তাদের ওপর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করব, নাকি ১০০ আসনে করব, নাকি মোটেই করব না- এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে সবার আস্থা অর্জন করাটা জরুরি।

সিইসি বলেন, ইভিএমে ভোট করার বিষয়টি শতভাগ আপেক্ষিক। এ বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। বিরোধীদল থেকে যে মতামত এসেছে আমরা তুড়ি মেরে তা উড়িয়ে দেইনি। সব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষেই সিদ্ধান্ত নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button