বিনোদন
প্রধান খবর

ওটিটিতে আসছে ‘দম’, চরকিতে দেখা যাবে ২০ মে থেকে

ঈদুল ফিতরে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলা সিনেমা দম এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালক রেদওয়ান রনি নির্মিত সিনেমাটি আগামী ২০ মে থেকে দেখা যাবে চর্কি-তে।

বুধবার (১৩ মে) দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ওটিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকেরা চরকি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে যারা এখনো প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারেননি, তারা ঘরে বসেই উপভোগ করার সুযোগ পাবেন।

ওটিটিতে মুক্তির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের আগ্রহ দেখা গেছে। একজন দর্শক মন্তব্যে লিখেছেন, “দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।”

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button