বিনোদন

করোনায় প্রাণ গেলো তরুণ সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী’র

করোনায় মারা গেলেন সংগীতের তরুণ তুর্কি বর্ণ চক্রবর্তী। (১৭ জুলাই) শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে এই সংগীত পরিচালক শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্ণ ৭ দিন ধরে হাসপাতালটির লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও জয় শাহরিয়ার।

ফাহমিদা নবী জানান, লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কমছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর (১৭ জুলাই) শনিবার রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান।

ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণের বেড়ে উঠা। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।

চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

এই বিভাগের অন্য খবর

Back to top button