বিনোদন
নতুন ঘরে ২ সন্তানের মা মাহিয়া মাহি

সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এদিকে জানা গেছে, রাকিব সরকারের প্রথম স্ত্রী’র সংসারে রয়েছে দুই সন্তানও। সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়েছে কি না জানা যায়নি।
রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই।
জানা গেছে, রাকিবের প্রথম সংসারের দুই সন্তানের নাম সোয়াইব ও সাইয়ারা।
এদিকে, ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৪ মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর আগমুহূর্তে প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের কথা জানান মাহি।



