আগাম জামিন পেল মিথিলা-ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় দুই অভিনেত্রীকে আগাম জামিন দিয়েছে হাইর্কোট। সোমবার (১৩ ডিসেম্বর) অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিনের আদেশ দেওয়া হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমান এই আদেশ দেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) মিথিলার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং ফারিয়ার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা জামিন আবেদন দায়ের করেন।
গত ৪ ডিসেম্বর ইভ্যালির গ্রাহক সাদ স্যাম নামের একজন রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার-সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।
ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান, ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত ছিলেন মিথিলা। এ ছাড়া শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা যোগ দিয়েছিলেন



