প্রভা-ইমরান দুজনকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে আবারও গুঞ্জন। আর এই গুঞ্জন এবার সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে নিয়ে। দুজনার মাঝে চলছে প্রেমের গুঞ্জন।
গত সোমবার প্রভার ইনস্টগ্রামে পোষ্ট করা এক ছবিতে লিখেছেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’
আর তার আরও একটি পোষ্টে লিখেছেন, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’
এদিকে, প্রভার এমন পোষ্টের পরই ইমরানের জবাব ছিলো-‘ লুকিং মাশা আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল’।
মন্তব্য ও পাল্টা মন্তব্যেই এই প্রেমের সম্পর্কের সন্দেহ বাড়িয়েছে।



