বিনোদন

বাহুবলির সাথে স্বামীর তুলনা করলেন চিত্রনায়িকা মাহি

সংস্কৃত শব্দ বাহুবলি। এর বাংলা অর্থ হলো যার বাহু শক্তিশালী। এই শব্দটা অনেক বেশি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছে ভারতের তেলেগু সিনেমা ‘বাহুবলি’র সুবাদে। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই খণ্ডে। দুটো সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। আর বিশ্বজুড়ে সিনেমা দুটির আয় হয়েছিল প্রায় আড়াই হাজার কোটি রুপি!

বাহুবলি রূপে সিনেমার পর্দায় বাজিমাৎ করেছেন তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস। সেই বাহুবলির সাথে নিজের স্বামী রাকিব সরকারের তুলনা করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার এ নায়িকা ফেসবুকে পোস্ট করে প্রকাশ্যেই এমন মন্তব্য করেছেন।’বাহুবলি টু: দ্য কনক্লুশন’ সিনেমার একটি দৃশ্যের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘তুমিই আমার বাহুবলি। আলহামদুলিল্লাহ, তুমি থাকতে কেউ কোনোদিন আমাকে অসম্মান করতে পারবে না। বটবৃক্ষের মতো এভাবেই মাথার ওপরে থেকো।’ মাহির এই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘ইনশাআল্লাহ জান আমার’।

এই বিভাগের অন্য খবর

Back to top button