বিনোদন

এবার নতুন ব্যবসায় নামলেন মাহি

বেশকিছু দিন ধরে নিজেকে আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহির এমন আচরণে গুঞ্জন উঠেছিল শোবিজ ছেড়ে দিচ্ছেন এই চিত্রনায়িকা। এবার মাহি নিজেই জানালেন তার চুপ থাকার কারণ। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই তিনি চালু করতে যাচ্ছেন বিশাল একটি রেস্তোরাঁ।

মাহি বললেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। অনেকেই ভেবেছিলেন আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পূর্বাচলে ‘অফিসার’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যেই সব কিছু প্রস্তুত। এই রোজার প্রথম দিন থেকেই যাত্রা শুরু করতে যাচ্ছে মাহির ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি।

রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি বললেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’

এই বিভাগের অন্য খবর

Back to top button