বিনোদন

অভিনেতা ফারুকের মৃত্যুর খবর “গুজব’

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সসদ্য আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার থেকে জানানো হয় তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে শনিবার দিবাগত রাতে হঠাৎ ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর গুজব।

ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানান, খবরটি শুধুই ‘গুজব’। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন।

ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় ভীষণ বিরক্ত ও বিব্রত তাঁর পরিবার।

এর আগে গেলো বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

এছাড়াও নায়ক রাজ রাজ্জাক, আলমগীর ও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল একাধিকবার।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button