চুম্বনে মত্ত রাজ-পরীমনি

এবার ঈদকে উদযাপন করার জন্য কক্সবাজারকে বেছে নিয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। এ জন্য ঈদের আগের দিন সোমবার নানা ও স্বামীকে নিয়ে কক্সবাজার উড়াল দেন অভিনেত্রী। আর সেখানেই দাম্পত্য জীবনের প্রথম ঈদ বেশ রোমান্টিক মোমেন্টে পার করছেন রাজ-পরী।
সোমবার (২ মে) কক্সবাজার যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করছেন রাজ-পরী। সর্বশেষ বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, সমুদ্রের তীরে একে অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার তাদের চুম্বনরত অবস্থায়ও দেখা গেছে।
এর আগে ঈদের দিন স্বামী ও নানার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পরী। সেখানে তিনি লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে…আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’



