বিনোদন
অনন্ত জলিল ইমম্যাচিউর: পরীমনি

পবিত্র ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’, রাজ-মিম-ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ ও রোশান-পূজা অভিনীত ‘সাইকো’। তিনটি ছবির প্রচারণা টিমই দর্শক টানতে নানা ধরনের প্রচারণায় মেতে উঠেছেন। এর মধ্যে কেউ কেউ নেতিবাচক প্রচারণাও চালাচ্ছেন।
পরীমনির স্বামী রাজ অভিনীত ‘পরাণ’ নিয়ে এমন নেতিবাচক প্রচারণায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরী। অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর বলে আখ্যাও দিয়েছেন। ’
পরীমনি লেখেন, ‘লেইম! আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে ‘দিন : দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া। ’

