বিনোদন

মা হলেন সোনম কাপুর

মা হলেন সোনম কাপুর। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র। শনিবার সকালেই অভিনেত্রীরর মা হওয়ার এই আনন্দের খবর প্রকাশ করেছেন কাপুর পরিবার।

মা হচ্ছেন এই সুখবর গত মার্চ মাসেই দিয়েছিলেন সোনম ও আনন্দ আহুজা দম্পতি।

আজ এক বার্তায় এই দম্পতি জানিয়েছেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল–সোনম ও আনন্দ।’

ভারতীয় গণমাধ্যম জানায়, মেয়ের ঘরে নাতিকে দেখে  আনন্দে আত্মহাতারা অভিনেতা অনিল কাপুর। শুধু তিনিই নন। দাদি সুনীতা কাপুর, মামা অর্জুন কাপুর-সহ সকলেই। আর সোনম-আনন্দের এই আনন্দঘন মুহূর্তে সবাই শুভ কামনায় ভাসাচ্ছেন সোনমকে।

২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button