বিনোদন

অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’র বাজেট ১০০ কোটি নয়, মাত্র ৪ কোটি

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল তাঁর ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করলেও সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালে হওয়া সেই চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি। 

সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইন্সটাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে। 

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন। 

ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। সূত্র: এনটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button