বিনোদন

সুখ আর কষ্ট আল্লাহ’র পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র: প্রভা

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এখন তাকে নাটকে কাজ করতে কম দেখা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব দেখা যায় তাকে। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে।

বুধবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। ক্যাপশনে লেখেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন।’

এই অভিনেত্রীর মতে, আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।

সবশেষ তিনি লেখেন, মূলত, সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!

এই বিভাগের অন্য খবর

Back to top button