প্রধান খবরবিনোদন
গায়ক আকবর আর নেই

‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।
রোববার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের মারা যান তিনি।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পান আকবর।
এর আগে, একাধিক শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দেন।
‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়। তবে, অসুস্থতার কারণে দীর্ঘদিন স্টেজ-শো করতে পারছিলেন না তিনি।