বিনোদন
মেসির নাম বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়: পরীমণি

২-০ গোলে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা গেল রাউন্ট অব সিক্সটিনে।। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এদিকে গতকালের খেলাটা উপভোগ করেছেন হালের ক্রেজ পরীমনি।
পরীমনি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। যদিও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তারপরও তার নাম শুনলেই যেন গোল হওয়ার আনন্দ পান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফেসবুকে পরী লেখেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’
এরপর আরেক পোস্টে পরী লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই’