অর্থ ও বানিজ্য

৮০ গাড়ি পেঁয়াজ আমদানি, তবুও কমেনি দাম

২ দিনে হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হলেও দাম কমার বিষয়ে কোনো প্রভাব পড়েনি। পাইকারি ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে নতুন পেঁয়াজ এলে দাম কমতে পারে বলে জানিয়েছেন হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা। 

জানা গেছে, দুদিনে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৮০ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব আমদানিকৃত পেঁয়াজ অধিকাংশ বন্দরে বিক্রি হয়ে গেছে। অবিক্রীত কিছু পেঁয়াজ আমদানিকারকেরা তাঁদের নিজস্ব গোডাউনে নামিয়েছে। সেগুলো তাঁরা গুণ ভেদে ২-৪ টাকা কমবেশি করে বিক্রি করছেন। বাজারে পেঁয়াজের চাহিদা বেশি থাকার কারণে অতিরিক্ত পেঁয়াজ আমদানির পরেও দাম কমার কোনো প্রভাব পড়েনি। অপরদিকে, বন্দরের কার্যক্রম ৬ দিন বন্ধ থাকায় আমদানিকারকদের গোডাউনে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে তা ব্যবসায়ীরা ধীরেসুস্থে বিক্রি করতে চান। 

পেঁয়াজ সরবরাহকারীরা মনে করছেন পেঁয়াজের অতিরিক্ত চাহিদার কারণে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানির পরেও দাম না কমায় সামনে আরও সংকট দেখা দিতে পারে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button