বগুড়ায় হিমাগারে আলু রাখা শুরু করেছে আলু ব্যবসায়ী ও কৃষকরা

বগুড়া জেলার হিমাগার গুলো ধোয়ামোছা শেষে এখন আলু রাখতে শুরু করেছেন আলু ব্যবসায়ী ও কৃষকরা।
জেলার ৩৭টি হিমাগার আলু সংরক্ষণের জন্য প্রস্তুত। ৩৭ টি হিমাগারে এবার আলু সংরক্ষণ হবে প্রায় পৌনে ৩ লাখ টন। জেলায় উৎপাদিত আলু হিমাগারে রাখার পর অবশিষ্ট আলু চলে যাবে দেশের অন্য জেলার হিমাগারে।
এবার বৃষ্টি হওয়া সত্বেও আলুর বাম্পার ফলন হবে। আলু চাষ হয়েছে ৫৭ হাজার ৫১৫ হেক্টর জমিতে।গত বছর জেলায় আলু উৎপাদন হয়েিেছল ১১ লাখ ৬৯ হাজার ৬৮০ মেট্রিক টন।
এবার জেলা ১২ লাখ মেট্রিকটন আলু উৎপাদন ছাড়িয়ে যেতে পারে এমনটি আশাবাদ ব্যাক্ত করেছেন জেলা কৃষিম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক।
৫ টাকা কেজি দরে ৫০ কেজি ওজনের বস্তা রাখা হচ্ছে।
জেলার হিমাগার মালিক মনসুরআলী জানান, ওজনে কম বস্তায় আলু রখালে কৃষক উকৃত হবে। বেশি ওজনের বস্তায় আলু রাখলে নষ্ট হয়। বেশিদিন বেশি ওজনের বস্তায় আলু থাকলে বস্তা ফেটে যায়।
