অর্থ ও বানিজ্য

দেশে আবারো বাড়লো ভোজ্যতেলের দাম

দেশে আবারো বাড়লো ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি বেড়েছে সাত টাকা।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা।

সেইসাথে এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা। এর বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, বর্তমানে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button