গাবতলী উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা

গাবতলীতে মোটরসাইকেল উল্টে চেয়ারম্যান প্রার্থী নিহত

বগুড়া জেলার গাবতলী উপজেলায় মোটরসাইকেল উল্টে ৫০ বছর বয়সী আশরাফুল হক গোল্লা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশরাফুল গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নে টেলিফোন প্রতীকে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে উপজেলার খলিশাকুড়া গ্রামে ঐ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

এএসআই রকিবুল জানান, আশরাফুল উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা সভা শেষে সেলিম নামে এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে খলিশাকুড়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ মোটরসাইকেলে থাকা সেলিম সুস্থ আছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button