গাবতলীতে হিন্দুপাড়ায় হামলাঃ পূজা উদযাপন পরিষদের নিন্দা ও প্রতিবাদ

৬ষ্ঠ ধাপে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সহিংসতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেই সাথে দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন করা হয়।
নির্মলেন্দু রায় জানান, ৩১শে জানুয়ারী সোমবার বগুড়ার ৪টি উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অংশগ্রহণ করেন। কিন্তু জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় নির্বাচন পরবর্তী সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় আকষ্মিক দুবৃর্ত্তদের দ্বারা ইচ্ছাকৃত ও সুপরিকল্পিতভাবে এলাকার সার্বজনীন দুর্গামন্দিরের গেট ভাংচুর করাসহ সনাতন ধর্মাবলম্বী মানুষদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জার।
এছাড়াও এলাকার প্রায় ৫টি খড়ের পালায় আগুন দেয়া হয়। এসময় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


