স্বাস্থ্য
প্রধান খবর

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৫ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রামে ১৩২ জন, ঢাকায় ২৭৮ জন, খুলনায় ১১৪ জন, রাজশাহীতে ১১৩ জন, ময়মনসিংহে ৫৯ জন এবং সিলেটে ৯ জন রয়েছেন। ঢাকা শহরের মধ্যে উত্তর সিটি করপোরেশনে ২২০ জন ও দক্ষিণ সিটিতে ১১৫ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন করে এবং বরিশাল বিভাগে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৮৯৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তথ্যসূত্র: যুগান্তর

সতর্কতা: ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, তাই সবাইকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ঘরের ভেতর ও আশপাশে পানি জমতে দেবেন না। ফুলের টব, টায়ার, পরিত্যক্ত বোতল, ড্রাম ও এসির ট্রেতে পানি জমে থাকলে সঙ্গে সঙ্গে ফেলে দিন। দিনে ও রাতে মশারি ব্যবহার করুন, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরুন, আর জ্বর হলে দেরি না করে কাছের হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button