স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন হাসপাতালে ভর্তি ১,০০৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে। একই সময়ে নতুন করে ১,০০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তির ক্ষেত্রে ঢাকাই শীর্ষে—ঢাকা বিভাগে ভর্তি হয়েছে ২৫৪ জন রোগী।

এ ছাড়া ভর্তি রোগীদের মধ্যে রয়েছে—ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৯১ জন, বরিশাল বিভাগ ১৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪২ জন, চট্টগ্রাম বিভাগ ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগ ৬১ জন, রাজশাহী বিভাগ ৪১ জন, খুলনা বিভাগ ২৫ জন, রংপুর বিভাগ ৫ জন এবং সিলেট বিভাগ ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩৩৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মৃত্যু সবচেয়ে বেশি—১৬০ জন। ঢাকার উত্তরে ৫৮ জন, বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৭ জন, ময়মনসিংহে ১৬ জন, খুলনায় ১১ জন, ঢাকা বিভাগে ৭ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button