আন্তর্জাতিক খবর

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১০

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গোরবুজ জেলায় ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে এই হামলা চালানো হয়।

তিনি এক্সে দেওয়া পোস্টে লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী ওই বাড়িটি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তালেবান সরকারের দাবি, খোস্তের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button