আন্তর্জাতিক খবর
প্রধান খবর

আফগানিস্তান-এ পাকিস্তানের হামলা: লক্ষ্য কাবুল, কান্দাহার ও পাকতিকা

আফগানিস্তানের রাজধানী কাবুল, দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং পূর্বাঞ্চলের পাকতিকা-এই তিনটি এলাকাকে লক্ষ্য করে ভোররাতে হামলা চালিয়েছে পাকিস্তান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দুই দেশের মধ্যবর্তী প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এসব শহরের অবস্থান।

তালেবান সরকারের প্রতিক্রিয়া

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে কাবুল, পাকতিকা ও কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তাঁর দাবি, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাবুলে অবস্থানরত এএফপি-এর সংবাদদাতারা জানিয়েছেন, ভোরের দিকে শক্তিশালী বিস্ফোরণে রাজধানী কেঁপে ওঠে।

বাড়ছে উত্তেজনা

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। পাকিস্তান আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি করেছে। অপরদিকে, তালেবান পক্ষ থেকেও পাল্টা হামলার দাবি সংক্রান্ত পোস্ট পরে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে।

পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button