আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে কাজ করার সময় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এর আগেই BBC Verify লিডারশিপ হাউজ কম্পাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছিল। এটি তেহরানে খামেনির সরকারি কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে তিনি আত্মগোপনে আছেন-এমন খবর ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। একই হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন বলেও জানিয়েছে সরকারি বার্তা সংস্থা ইরনা

তবে আন্তর্জাতিক পর্যায়ে এখনো এই হামলা ও মৃত্যুর খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button