আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে ইরানের সাথে যোগ দিল লেবাননের হিজবুল্লাহ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ

তেহরান থেকে প্রকাশিত খবরে জানানো হয়, রোববার রাতে ইসরায়েল অধিকৃত হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলি বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র স্থাপনাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, খামেনির হত্যার প্রতিশোধ, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ‘জায়নবাদী শাসকগোষ্ঠীর ধারাবাহিক আগ্রাসনের’ জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। তারা দাবি করে, দীর্ঘদিন ধরে ইসরায়েলের হামলার মুখে থাকায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল তাদের নেতা, তরুণ এবং সাধারণ মানুষকে হত্যা করার পর উপযুক্ত সময় ও স্থানে পাল্টা জবাব দেওয়া তাদের বৈধ অধিকার। গত ১৫ মাস ধরে কোনো কার্যকর প্রতিরোধ ছাড়াই ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

হিজবুল্লাহ আরও বলেছে, ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা এবং অধিকৃত লেবাননি ভূখণ্ড থেকে পিছু হটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে।

তবে হামলার বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button