আন্তর্জাতিক খবর
প্রধান খবর

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গুরুতর আহত হন তার স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ।

আহত অবস্থায় দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তাসনিম।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button