আন্তর্জাতিক খবর
প্রধান খবর

‘যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না, নিজের তেল সংগ্রহ করুন’: ট্রাম্প

হরমুজ প্রণালির তেলের সরবরাহ নিয়ে জটিলতার মুখে থাকা দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ এখনো জেট ফুয়েল সংগ্রহ করতে পারছে না-তাদের উচিত নিজেরাই উদ্যোগ নিয়ে সরাসরি প্রণালিতে গিয়ে তেল সংগ্রহ করা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “যেমন যুক্তরাজ্য-যারা জেট ফুয়েল সংগ্রহ করতে পারছে না, তাদের উচিত কিছু বিলম্বিত সাহস জোগাড় করা এবং প্রণালিতে গিয়ে তা সরাসরি নেওয়া।”

ট্রাম্প আরও বলেন, “আপনাদের শেখা শুরু করতে হবে কিভাবে নিজের জন্য লড়াই করতে হয়। যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করবে না-ঠিক যেমনভাবে আপনারা আমাদের সাহায্য করেননি।”

তার এই বার্তা মূলত সেইসব দেশের উদ্দেশে দেওয়া হয়েছে, যারা ইরানের ওপর হামলায় অংশ নেয়নি বলে ধারণা করা হচ্ছে।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, “ইরান প্রায় ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ। এখন নিজের তেল সংগ্রহ করুন।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে তেল সরবরাহ পরিস্থিতিতেও নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button