আন্তর্জাতিক খবর
প্রধান খবর

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক কোম্পানি

বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার কারেক্স জানিয়েছে, তারা তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে এই মূল্যবৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি এবং পণ্য সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়েছে। ফলে বাজারে কারেক্সের কনডমের চাহিদাও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। দাম বেড়েছে। এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

কারেক্স বছরে পাঁচ বিলিয়নেরও বেশি, অর্থাৎ প্রায় ৫০০ কোটি কনডম উৎপাদন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহ করা হয়।

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বেড়েছে। এর ফলে চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান সরবরাহ চেইন সংকটে পড়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো কারেক্সও।

তথ্যসূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button